পরীক্ষামূলক সংস্করণ সাতক্ষীরায় পরিবেশ রক্ষায় যুব পানি কমিটির বৃক্ষরোপণ
আজ শুক্রবার || ১১ সেপ্টেম্বর ২০২৬ || ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ ||

সাতক্ষীরায় পরিবেশ রক্ষায় যুব পানি কমিটির বৃক্ষরোপণ

  • খোঁজ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : ০৩:৩২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ৫৭ বার

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলাবদ্ধতা নিরসনে জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে সাতক্ষীরায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে যুব পানি কমিটি। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ৮টায় উত্তরণ এসআরবিএম প্রকল্পের সহযোগিতায় সাতক্ষীরা যুব পানি কমিটির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে যুব পানি কমিটির সদস্যরা আম, মেহগনি, আমড়া, বকুল, রেইনট্রি ও সুপারি গাছসহ বিভিন্ন প্রজাতির ৫০টি বড় আকৃতির গাছের চারা রোপণ করেন। প্রতিটি গাছের সুরক্ষা ও পরিচর্যা নিশ্চিত করতে চারা রোপণের পাশাপাশি ছোট ছোট সাইনবোর্ডও স্থাপন করা হয়। তীব্র রোদ ও বৃষ্টির প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে স্বেচ্ছাসেবী তরুণরা কর্মসূচিতে অংশ নেন। রোপণ করা গাছগুলো নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের মাধ্যমে বড় করে তোলার দায়িত্বও নিয়েছে যুব পানি কমিটি।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাতক্ষীরা যুব পানি কমিটির সেক্রেটারি ইব্রাহিম খলিল, সহ-সভাপতি সাজেদুল ইসলাম, প্রচার সম্পাদক মো. মোকাররাম বিল্লাহ ইমন, সদস্য ইফতি জামিল, ইমতি জামিল, লামিয়া জেরিন, মো. সাইমুন হাসনাত, মাহাবুবুর রহমান, সিয়াম হোসেন, করিমন নেছা শান্তা, তাসনিহা জুই, মো. নাইমুর রহমান চৌধুরী, লামিয়া সুলতানা, আবু তাহের বিল্যাহ, মিলন কুমার রুদ্র, জাহাঙ্গীর আলম ও হাফিজা আফরোজ নীলা। এ ছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তি, স্থানীয় স্বেচ্ছাসেবক এবং বেসরকারি সংস্থা উত্তরণের ফিল্ড অর্গানাইজার মো. গোলাম হোসেনসহ স্থানীয় প্রতিনিধি ও সদস্যরা উপস্থিত ছিলেন।

সাতক্ষীরা যুব পানি কমিটির সেক্রেটারি ইব্রাহিম খলিল বলেন, সাতক্ষীরা উপকূলীয় অঞ্চলের অন্যতম বড় সমস্যা দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা। নদী ও খালের নাব্যতা কমে যাওয়া, অতিরিক্ত পলি জমা এবং অপরিকল্পিত পানি নিষ্কাশন ব্যবস্থার কারণে বছরের পর বছর সাধারণ মানুষের জীবনযাত্রা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি বলেন, জলাবদ্ধতা নিরসনে টিআরএম বা জোয়ারাধার ব্যবস্থাপনা একটি কার্যকর নদীভিত্তিক সমাধান। টিআরএমের মাধ্যমে জোয়ারের পানি নিয়ন্ত্রিতভাবে নির্দিষ্ট বিলে প্রবেশ করিয়ে পলি জমার সুযোগ তৈরি করা হয়। এতে নদীর পানি ধারণ ও নিষ্কাশন সক্ষমতা বাড়ে এবং নদীর নাব্যতা পুনরুদ্ধারে সহায়তা করে।

যুব পানি কমিটির প্রচার সম্পাদক মো. মোকাররাম বিল্লাহ ইমন বলেন, টিআরএমের সুফল টেকসই করতে শুধু বিল ও নদী ব্যবস্থাপনা যথেষ্ট নয়। নদী-খালের আশপাশে পরিকল্পিত সবুজায়ন, মাটির ক্ষয় রোধ এবং স্থানীয় মানুষের অংশগ্রহণ বাড়ানোও জরুরি। কমিটির সহ-সভাপতি সাজেদুল ইসলাম বলেন, তরুণদের সম্পৃক্ত করে পরিবেশ, নদী ও খাল সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি করাই তাদের মূল লক্ষ্য। এ ধরনের কর্মসূচির মাধ্যমে তরুণদের মধ্যে পরিবেশ রক্ষার দায়িত্ববোধ আরও শক্তিশালী হবে।যুব পানি কমিটির সদস্যরা আশা করছেন, ধারাবাহিক সবুজায়ন ও পরিবেশবান্ধব উদ্যোগের

মাধ্যমে এলাকায় সবুজ পরিবেশ গড়ে উঠবে। পাশাপাশি জলাবদ্ধতা নিরসনে টিআরএম ও পলি ব্যবস্থাপনায় স্থানীয় মানুষের অংশগ্রহণও আরও জোরদার হবে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্ত দিয়ে পুশ-ইনের চেষ্টা বিএসএফের

সাতক্ষীরায় পরিবেশ রক্ষায় যুব পানি কমিটির বৃক্ষরোপণ

আপডেট টাইম : ০৩:৩২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬