পরীক্ষামূলক সংস্করণ... দুর্দান্ত বোলিং হাসানের, অভিষেকেই তিন উইকেট নিলেন খালেদ
আজ বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্দান্ত বোলিং হাসানের, অভিষেকেই তিন উইকেট নিলেন খালেদ

ইংলিশ কাউন্টিতে আলো ছড়িয়েই চলেছেন বাংলাদেশের তারকা পেসার হাসান মাহমুদ। এবার তার সঙ্গে যোগ দিয়েছেন খালেদ আহমেদও। গত মঙ্গলবার ডার্বিশায়ারের বিপক্ষে কেন্টের হয়ে অভিষেক হয়েছে খালেদের। অভিষেক ম্যাচে প্রথম ইনিংসে ৭৩ রান খরচায় ৩ উইকেট শিকার করেছেন তিনি। হাসান মাহমুদ বরাবরের মতো ধারাবাহিতা দেখিয়েছেন এই ম্যাচেও। মাত্র ৩০ রান দিয়ে ৪টি উইকেট নেন তিনি। ইকোনমি ছিল দুইয়েরও কম (১.৮৯)। হাসান-খালেদদের দাপুটে বোলিংয়ের দিনে ডার্বিশায়ারকে ৩০০ রানে অলআউট করেছে কেন্ট। মার্টিন অ্যান্ডারসন বলতে গেলে একাই লড়াই করেছেন। ১২৯ রানে অপরাজিত থাকেন তিনি। জবাবে ১ উইকেটে ১১ রান নিয়ে প্রথম দিন শেষ করেছে হাসান-খালেদদের দল কেন্ট।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

দুর্দান্ত বোলিং হাসানের, অভিষেকেই তিন উইকেট নিলেন খালেদ

আপডেট টাইম : ১১:৩৮:১৯ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬