পরীক্ষামূলক সংস্করণ... অবৈধ দখলদারদের বিরুদ্ধে সাতক্ষীরা পৌরসভার উচ্ছেদ অভিযান
আজ শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অবৈধ দখলদারদের বিরুদ্ধে সাতক্ষীরা পৌরসভার উচ্ছেদ অভিযান

সাতক্ষীরায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে পৌরসভা। এর অংশ হিসেবে জেলা প্রশাসনের সহায়তায় বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সাতক্ষীরা দিবা-নৈশ কলেজের সামনে একটি বহুতল অবৈধ স্থাপনা স্কেভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বিকেল ৩টা থেকে জেলা প্রশাসনের সহকারী কমিশনার (জে.এম, রেভিনিউ, ভি.পি ও জুডিশিয়াল মুন্সিখানা শাখা) সাইফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী, উপ-সহকারী প্রকৌশলী সাগর দেবনাথ, সার্ভেয়ার মামুন রশিদ, কনজারভেন্সি ইন্সপেক্টর মোহাম্মদ ইদ্রিস আলী ও কর আদায়কারী শফিকুল রহমান পিন্টুসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। উচ্ছেদ অভিযান প্রসঙ্গে সাতক্ষীরা জেলা প্রশাসনের সহকারী কমিশনার (প্রশিক্ষণরত) মো. শাহেদ হোসেন বলেন, সাতক্ষীরা পৌরসভার রাস্তা সম্প্রসারণের কাজ চলছে। একটি অবৈধ স্থাপনার কারণে দীর্ঘদিন ধরে ওই রাস্তার কাজ ব্যাহত হচ্ছিল। নিয়ম অনুযায়ী স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য আগে নোটিশ দেওয়া হয়েছিল এবং সময়ও দেওয়া হয়। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে স্থাপনা সরানো হয়নি। তিনি বলেন, অভিযান শুরুর পরও মালামাল সরিয়ে নেওয়ার জন্য অতিরিক্ত এক ঘণ্টা সময় দেওয়া হয়। মালামাল নিরাপদে সরিয়ে নেওয়ার পর স্থাপনাটি উচ্ছেদ করা হয়। ভবনের ইট, রডসহ অন্যান্য অবশিষ্টাংশ সরিয়ে নিতে আরও এক ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়েছে। পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী বলেন, জেলা প্রশাসকের নির্দেশনায় এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে স্কেভেটর ও পৌরসভার কর্মীদের সহায়তায় অবৈধ স্থাপনাটি উচ্ছেদ করা হয়েছে। পৌরসভার জায়গা দখল করে ব্যবসা বা স্থাপনা গড়ে তোলা কাউকেই ছাড় দেওয়া হবে না। তিনি আরও বলেন, পৌর এলাকা দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে। আগামীকাল শুক্রবার সাতক্ষীরা সদর থানা মসজিদের সামনে পৌরসভার রাস্তা দখল করে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা কাপড়ের দোকানগুলোতেও উচ্ছেদ অভিযান চালানো হবে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

অবৈধ দখলদারদের বিরুদ্ধে সাতক্ষীরা পৌরসভার উচ্ছেদ অভিযান

আপডেট টাইম : ১১:৪৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬