পরীক্ষামূলক সংস্করণ... ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩
আজ বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ২৫ কোটি টাকা করা হবে: তথ্য প্রতিমন্ত্রী অবৈধ দখলদারদের বিরুদ্ধে সাতক্ষীরা পৌরসভার উচ্ছেদ অভিযান বিপুল অস্ত্র-গোলাবারুদসহ ১২ ডাকাতের আত্মসমর্পণ আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪ এসএসসির পুনর্মূল্যায়নে ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী গাড়ির লংমার্চ করে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে আমরাই আগে করতাম- প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩ ডলারের বাজারে স্বস্তি: রেমিট্যান্স ও রপ্তানিতে জোরালো প্রবৃদ্ধি জাপানের কাছে হেরে বিশ্বকাপের স্বপ্নভঙ্গ বাংলাদেশের মেয়েদের

ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ১১:২০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ০ বার

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১ হাজার ৪৬৩ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন আক্রান্ত ব্যক্তিদের মধ্যে বরিশাল বিভাগে ১৬৫ জন, চট্টগ্রাম বিভাগে ১৬৯ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৪১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৯২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৬৯ জন, খুলনা বিভাগে ২৫৫ জন, ময়মনসিংহ বিভাগে ৮৮ জন, রংপুর বিভাগে ১৭৪ জন এবং সিলেট বিভাগে ১০ জন রয়েছেন।

এ নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ হাজার ৯৩৮ জনে। একই সময়ে ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ১৩৩ জনের। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪৩ হাজার ৫৫৩ জন।

গত বছর দেশে ডেঙ্গুতে আক্রান্ত হন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং এতে মারা যান ৪১৩ জন। আর ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং এতে মৃত্যু হয় ৫৭৫ জনের।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ২৫ কোটি টাকা করা হবে: তথ্য প্রতিমন্ত্রী

ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩

আপডেট টাইম : ১১:২০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬