আশাশুনি থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। থানা সূত্রে জানা গেছে, ওসি জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে এসআই নিতিশ বিশ্বাস, এসআই আনজির হোসেন, এসআই আব্দুর রউফ, নাজির হোসেনসহ পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়। অভিযানে প্রতাপনগর ইউনিয়নের কল্যাণপুর গ্রামের মৃত মিনহাজ উদ্দিনের ছেলে সাত বছরের সাজাপ্রাপ্ত আসামি রফিকুল ইসলাম (৪০), শোভনালী ইউনিয়নের বৈকার ঝুটি গ্রামের মৃত ক্ষতীন্দ্রনাথ ঘোষের ছেলে সন্তোষ কুমার ঘোষ, বুধহাটা ইউনিয়নের বাউশুলি গ্রামের মৃত এনায়েত আলী সরদারের ছেলে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি আবুল হাশেম (কেনা) এবং শ্যামনগর উপজেলার কাশিমারী গ্রামের আব্দুস সবুর গাজীর ছেলে সিআর মামলার আসামি মো. শহিদুল ইসলাম (৪৮)কে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, মো. শহিদুল ইসলামকে উপজেলার বুড়াখারাটি ক্লাব মোড় সংলগ্ন সড়ক থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার চার আসামিকে বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
শিরোনাম ::
আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪
-
খোঁজ নিউজ বিডি.কম - আপডেট টাইম : ১১:৪১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
- ০ বার
ট্যাগ :
আশাশুনি থানা
জনপ্রিয়

















