পরীক্ষামূলক সংস্করণ আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রীর সাতক্ষীরা সফরসূচি
আজ শনিবার || ১২ সেপ্টেম্বর ২০২৬ || ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রীর সাতক্ষীরা সফরসূচি

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান চার দিনের সফরে যশোর, সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট সফর করবেন। সফরসূচি অনুযায়ী, আগামী ১৩ সেপ্টেম্বর সাতক্ষীরায় দিনভর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। সফরসূচি অনুযায়ী, ১৩ সেপ্টেম্বর সকাল ৯টায় সাতক্ষীরা জেলা জজ আদালতের সম্মেলনকক্ষে জেলা পর্যায়ের সব বিচার বিভাগীয় কর্মকর্তার সঙ্গে মতবিনিময় করবেন আইনমন্ত্রী। এরপর সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সাতক্ষীরা জেলার সংসদ সদস্য, সংরক্ষিত আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসক, বিজিবির সিও, র‍্যাবের সিও, পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।

এ ছাড়া জেলা পরিষদ প্রশাসক, পৌর প্রশাসক, সরকারি কলেজের অধ্যক্ষ, আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, জিপি-পিপি, প্রেসক্লাবের সভাপতি, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও ওই মতবিনিময় সভায় অংশ নেবেন। একই দিন বিকেল ৩টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নির্বাচিত সংসদ সদস্য, সংরক্ষিত আসনের সংসদ সদস্য, জেলা ও উপজেলা বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেবেন মন্ত্রী।

এর আগে ১২ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টায় যশোর পিটিআই মিলনায়তনে ক্ষুদ্রঋণ বিষয়ক একটি সেমিনারে প্রধান অতিথি হিসেবে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। সাতক্ষীরা সফর শেষে ১৪ সেপ্টেম্বর খুলনায় জেলা পর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রধান, সুশীল সমাজ ও বিএনপি নেতাদের সঙ্গে পৃথক মতবিনিময় করবেন আইনমন্ত্রী। সফরের শেষ দিন ১৫ সেপ্টেম্বর বাগেরহাটে একই ধরনের একাধিক মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি। ওই দিন সন্ধ্যায় বাগেরহাট থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

সাতক্ষীরায় ট্রাফিক আইনবিষয়ক সচেতনতামূলক কর্মশালা

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রীর সাতক্ষীরা সফরসূচি

আপডেট টাইম : ০৩:৪৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬