পরীক্ষামূলক সংস্করণ সাতক্ষীরার ঐতিহ্যবাহী কপোতাক্ষ শিল্পীগোষ্ঠীর সেটআপ কার্যক্রম সম্পন্ন
আজ সোমবার || ১৪ সেপ্টেম্বর ২০২৬ || ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
পরিচালক তোফায়েল, সহকারী পরিচালক নোমানী

সাতক্ষীরার ঐতিহ্যবাহী কপোতাক্ষ শিল্পীগোষ্ঠীর সেটআপ কার্যক্রম সম্পন্ন

সাতক্ষীরার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন কপোতাক্ষ শিল্পীগোষ্ঠীর নতুন সেটআপ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে। ‎শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮ টা ৩০ মিনিটে কপোতাক্ষ শিল্পীগোষ্ঠী সাতক্ষীরার নিজস্ব কার্যালয়ে এ সেট আপ কার্যক্রম অনুষ্ঠিত হয়। ‎​সংগঠনের ভাইস চেয়ারম্যান মোঃ নুরুন্নবীর পরিচালনায় এবং নির্বাহী পরিচালক মোঃ মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। ‎এছাড়া উপস্থিত ছিলেন কপোতাক্ষ শিল্পীগোষ্ঠীর সাবেক পরিচালক ও বর্তমান শিল্পীগোষ্ঠীর সহকারী নির্বাহী পরিচালক মোঃ রহমাতুল্লাহ। ‎সেট আপ প্রোগ্রামে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে তোফায়েল আহমেদকে পরিচালক হিসেবে নির্বাচিত করা হয় এবং সহকারী পরিচালক হিসেবে মনোনীত হন জিএসএম মানজুর নোমানী। ‎​নতুন নেতৃত্বের নাম ঘোষণার পর কপোতাক্ষ শিল্পীগোষ্ঠীর ভাইস চেয়ারম্যান মোঃ নুরুন্নবী উপস্থিত সকলের উদ্দেশে গুরুত্বপূর্ণ নসীহত ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি সাতক্ষীরার সুস্থ ও সমৃদ্ধ সাংস্কৃতিক ধারা অব্যাহত রাখতে এবং সংগঠনকে আরও গতিশীল করতে নতুন নেতৃত্বকে একযোগে কাজ করার আহ্বান জানান। ‎​অনুষ্ঠানের শেষভাগে সংগঠনের সার্বিক সাফল্য, অগ্রগতি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতের মাধ্যমেই সেট আপ কার্যক্রমের সমাপ্তি ঘটে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

সৌদির বিরুদ্ধে ইরান যুদ্ধ করছে না: পেজেশকিয়ান

পরিচালক তোফায়েল, সহকারী পরিচালক নোমানী

সাতক্ষীরার ঐতিহ্যবাহী কপোতাক্ষ শিল্পীগোষ্ঠীর সেটআপ কার্যক্রম সম্পন্ন

আপডেট টাইম : ০১:৩৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬