সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের এক অসহায়, দরিদ্র ও প্রবীণ নারী ভিক্ষুককে পুনর্বাসনের উদ্যোগ হিসেবে দুটি ছাগল ও খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে। রোববার সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্তের নির্দেশনায় জেলা সমাজকল্যাণ পরিষদের আর্থিক অনুদানে ওই নারীকে ছাগল দুটি দেওয়া হয়। একই সঙ্গে তাঁর পরিবারের জন্য ২৫ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, ২ লিটার তেলসহ বিভিন্ন খাদ্যসামগ্রী প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শরিফুল ইসলাম সজীব, জনতা ব্যাংক সাতক্ষীরা উপজেলা ক্যাম্পাস শাখার ব্যবস্থাপক মো. শাহিনুর রহমান, সিনিয়র অফিসার সাদিকুর রহমান মুন্না ও ফিল্ড সুপারভাইজার মীর শরিফুল ইসলামসহ সংশ্লিষ্টরা। উদ্যোগের মাধ্যমে ওই প্রবীণ নারী ভিক্ষাবৃত্তির ওপর নির্ভরশীলতা কমিয়ে ছাগল পালনের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
রিপোর্টার 




















