পরীক্ষামূলক সংস্করণ... নিজ ঘর থেকেই পরিবর্তন শুরু করতে হবে: প্রধানমন্ত্রী
আজ বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গ্রামীণ কল্যাণের কর মামলায় হাইকোর্টের রায়, দিতে হবে ৬৬৬ কোটি টাকা সাতক্ষীরায় মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরন করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব তালার ইসলামকাটি বালিকা বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিবাহ, প্রশাসনের নিষেধাজ্ঞা ব্যবহৃত যানবাহন বিক্রির সহজ সুযোগ, শুরু ‘সুপার সেল কার বাজার’ সাতক্ষীরায় পরিবেশ রক্ষায় যুব পানি কমিটির বৃক্ষরোপণ নতুন জায়গায় প্রথম রাতে ঘুম আসে না কেন? এটিএম শামসুজ্জামানের জানা-অজানা পাঁচ ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর জালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পুতুলের পদত্যাগ

নিজ ঘর থেকেই পরিবর্তন শুরু করতে হবে: প্রধানমন্ত্রী

পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে এবং ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের ইতিবাচক পরিবর্তনে ছোট ছোট ভালো কাজের মাধ্যমে এগিয়ে আসার পরামর্শ দিয়েছেন তিনি। গতকাল বুধবার বিকেলে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে রাজধানীর ইংরেজি মাধ্যম স্কুল ‘সানিডেইল’-এর শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। জাতীয় সংসদের কার্যক্রম সম্পর্কে ধারণা নিতে এবং সংসদ অধিবেশন প্রত্যক্ষ করতে এদিন সংসদে আসে সানিডেলের শিক্ষার্থীরা। সংসদ অধিবেশন চলাকালে আসরের নামাজের বিরতির সময় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সময় দেন। এ সময় তিনি তাদের পড়াশোনা, স্বাস্থ্যসহ বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। পরিবেশ রক্ষায় সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আমরা দেশের পরিবেশ সুন্দর ও সবুজ করতে ২৫ কোটি বৃক্ষ রোপণের উদ্যোগ নিয়েছি। এই উদ্যোগে তোমাদেরও অংশগ্রহণ করা উচিত। পরিবেশ ঠিক রাখতে তোমাদের বাসা, শিক্ষাপ্রতিষ্ঠান এমনকি আত্মীয়-স্বজনদের বাসার আশপাশেও গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে। জন্মদিন কিংবা অন্য কোনো বিশেষ দিন উপলক্ষে একে অন্যকে গাছ উপহার দেওয়ার সংস্কৃতি গড়ে তোলারও আহ্বান জানান তিনি। বিদেশের পরিচ্ছন্ন পরিবেশের উদাহরণ টেনে প্রধানমন্ত্রী বলেন, তোমাদের মধ্যে যারা বিদেশে গেছ, তারা নিশ্চয়ই দেখেছ সেখানকার পরিবেশ কতটা পরিচ্ছন্ন। আমাদের দেশকেও পরিচ্ছন্ন রাখতে হবে। মানুষকে যত্রতত্র ময়লা ফেলা থেকে বিরত রাখতে তোমরাও সহযোগিতা করবে। যদি দেখ তোমাদের বন্ধু বা স্বজনদের কেউ পরিবেশ নোংরা করছে বা রাস্তায় ময়লা-আবর্জনা ফেলছে, তখন তাদের বারণ করবে। লন্ডনে বসবাসের অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি আরও বলেন, সে দেশের পরিবেশ সেখানকার নাগরিকরাই পরিচ্ছন্ন রাখে। আমরা নিজেরা যদি নিজেদের বাসা ও আশপাশ পরিষ্কার রাখি, তাহলে পুরো দেশকেই পরিচ্ছন্ন রাখা সম্ভব। পরিবর্তন নিজের ঘর থেকেই শুরু করতে হবে। ডেঙ্গু প্রতিরোধে আগে থেকেই সতর্ক হওয়ার পরামর্শ দিয়ে সংসদ নেতা বলেন, সেপ্টেম্বর থেকে পরবর্তী তিন মাস ডেঙ্গুর ঝুঁকি বেশি থাকে। তাই আগে থেকেই প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে। তোমাদের নিজেদের বাসা ও আশপাশ পরিষ্কার রাখতে হবে। কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকেও খেয়াল রাখবে। দেশের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখতে শিক্ষার্থীদের ছোট ছোট ভালো কাজ করার উৎসাহ দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে সানিডেলের শিক্ষার্থীরা। এ সময় তারা পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দেওয়ার প্রতিশ্রুতি দেয়।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

গ্রামীণ কল্যাণের কর মামলায় হাইকোর্টের রায়, দিতে হবে ৬৬৬ কোটি টাকা

নিজ ঘর থেকেই পরিবর্তন শুরু করতে হবে: প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১১:২৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬