পরীক্ষামূলক সংস্করণ... তালার ইসলামকাটি বালিকা বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিবাহ, প্রশাসনের নিষেধাজ্ঞা
আজ বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গ্রামীণ কল্যাণের কর মামলায় হাইকোর্টের রায়, দিতে হবে ৬৬৬ কোটি টাকা সাতক্ষীরায় মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরন করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব তালার ইসলামকাটি বালিকা বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিবাহ, প্রশাসনের নিষেধাজ্ঞা ব্যবহৃত যানবাহন বিক্রির সহজ সুযোগ, শুরু ‘সুপার সেল কার বাজার’ সাতক্ষীরায় পরিবেশ রক্ষায় যুব পানি কমিটির বৃক্ষরোপণ নতুন জায়গায় প্রথম রাতে ঘুম আসে না কেন? এটিএম শামসুজ্জামানের জানা-অজানা পাঁচ ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর জালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পুতুলের পদত্যাগ

তালার ইসলামকাটি বালিকা বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিবাহ, প্রশাসনের নিষেধাজ্ঞা

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৯:১৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ৮ বার

নিজস্ব প্রতিবেদক, তালা: যে বয়সে বিদ্যালয়ে বই-খাতা নিয়ে শ্রেণিকক্ষে থাকার কথা সে বয়সেই সংসার জীবনে পা দেওয়ার অভিযোগ উঠেছে সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বিরুদ্ধে। একই প্রতিষ্ঠানের ৯ম ও ১০ম শ্রেণির এসব ছাত্রীর বাল্যবিবাহের খবর প্রশাসনের নজরে আসার পর সংশ্লিষ্ট অভিভাবকদের ডেকে সতর্ক করা হয়েছে। একই সঙ্গে বাল্যবিবাহর উপর নিষেধাজ্ঞা জারি করে ছাত্রীদের বিদ্যালয়ে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সংশ্লিষ্ট ছাত্রী ও তাদের অভিভাবকদের উপস্থিত করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা তাদের সঙ্গে কথা বলেন এবং বাল্যবিবাহের বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেন।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাস, জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান, তালা থানার এসআই তৌহিদুজ্জামান, ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তালেবসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার জানান, ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৯ম ও ১০ম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিবাহের বিষয়টি প্রশাসনের নজরে আসে। এর মধ্যে ১১ জন ছাত্রী ও তাদের অভিভাবককে নোটিশ দেওয়া হয়েছে। বাকি দুজনের নোটিশ প্রদানের প্রক্রিয়া চলছে। তিনি আরো জানান, নোটিশের পর নির্ধারিত সময়ে আট জন ছাত্রীসহ ১১ জনের অভিভাবক উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হন। পরে তাদের সঙ্গে কথা বলে বাল্যবিবাহের বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়।

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণা বিষয়টি নিশ্চিত করে জানান, একই প্রতিষ্ঠানের ১৩ ছাত্রীর বাল্যবিবাহের বিষয়ে তাদের বাবা-মাকে ডেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আপাতত তারা যেন সংসারে ফিরে না গিয়ে বিদ্যালয়ে ফিরে আসে, সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও জানান,পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্ট দায়িত্বশীলদের ছাত্রীদের বিষয়ে আরও সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

গ্রামীণ কল্যাণের কর মামলায় হাইকোর্টের রায়, দিতে হবে ৬৬৬ কোটি টাকা

তালার ইসলামকাটি বালিকা বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিবাহ, প্রশাসনের নিষেধাজ্ঞা

আপডেট টাইম : ০৯:১৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬