পরীক্ষামূলক সংস্করণ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় মাছের পোনা অবমুক্তকরন
আজ শনিবার || ১২ সেপ্টেম্বর ২০২৬ || ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ ||

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় মাছের পোনা অবমুক্তকরন

’বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি’র) ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় মাছের পোনা অবমুক্তকরণসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। দলটির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে শুক্রবার সকালে সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কস্থ পৌর দীঘিতে আনুষ্ঠানিকভাবে মাছের পোনা অবমুক্ত করা হয়। মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহবায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী ও সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান।
এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কামরুজ্জামান ভুট্টো, সাধারণ সম্পাদক শরিফুজ্জামান সজীব, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রাজু, জেলা মৎস্যজীবী দলের ভারপ্রাপ্ত আহবায়ক মাহমুদুল হাসান, জেলা ছাত্রদলের সভাপতি শেখ আবু রায়হানসহ জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এছাড়া, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী (গত পহেলা সেপ্টেম্বর-২০২৬) উপলক্ষে আজ শুক্রবার বিকালে আলোচনা সভা ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় মাছের পোনা অবমুক্তকরন

আপডেট টাইম : ১০:৫৪:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬