পরীক্ষামূলক সংস্করণ সমুদ্রতীরে শাড়িতে ধরা দিলেন অন্যরকম দীঘি
আজ রবিবার || ১৩ সেপ্টেম্বর ২০২৬ || ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সমুদ্রতীরে শাড়িতে ধরা দিলেন অন্যরকম দীঘি

  • বিনোদন ডেস্ক
  • আপডেট টাইম : ১১:০৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ০ বার

সন্ধ্যার নরম আলো, সামনে উত্তাল সমুদ্র আর চারপাশে সামুদ্রিক বাতাস; সব মিলিয়ে অন্যরকম এক আবহে ধরা দিলেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। প্রকৃতির এই মুহূর্তগুলোই যেন নিজের মতো করে উপভোগ করেছেন তিনি। শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা তার ছবিগুলোতে সেই অনুভূতিরই ছাপ দেখা গেছে। নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে একগুচ্ছ ছবি পোস্ট করেন দীঘি। জলপাই, কালো ও হালকা নীলের সংমিশ্রণের শাড়ির সঙ্গে ফ্লোরাল প্রিন্টের ব্লাউজে দেখা যায় তাকে। খোলা চুলে সোনালী আভা, আর বাতাসের সঙ্গে চুলের উড়ন্ত ভঙ্গি ছবিগুলোতে যোগ করেছে আলাদা আবহ। ছবিগুলোতে কখনো দুই হাত মেলে, কখনো হাত কোমর কিংবা বুকে রেখে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন দীঘি। সাজ-পোশাকের পাশাপাশি তার ভঙ্গিমাতেও ছিল স্বচ্ছন্দ উপস্থিতি। ছবির ক্যাপশনে অবশ্য বেশি কিছু লেখেননি অভিনেত্রী। মাত্র দুটি শব্দ, ‘ব্লেসড মেস’।
এই দুটি শব্দের মধ্যেই যেন ছবিগুলোর আবহটা ধরা পড়েছে। প্রকৃতির কাছাকাছি গিয়ে একদিকে যেমন তৃপ্তির অনুভূতি, অন্যদিকে তেমনই কিছুটা এলোমেলো মুগ্ধতা—দীঘির পোস্টে দুটোই মিলেছে। ধারণা করা হচ্ছে, ছবিগুলো কক্সবাজার সমুদ্র সৈকতে তোলা। কিছুদিন আগেই কক্সবাজারে গিয়েছিলেন দীঘি। জানা গেছে, একটি প্রতিষ্ঠানের প্রচারণার কাজেই ছিল তার সেই সফর। ছবি প্রকাশের পরই ভক্তদের প্রতিক্রিয়া আসতে শুরু করে। মাত্র আধা ঘণ্টায় পোস্টটির রিঅ্যাকশন ছাড়িয়ে যায় এক হাজার তিনশ। মন্তব্যের ঘরেও দেখা যায় উচ্ছ্বাস। একজন লিখেছেন, ‘দীঘি আপু এত সুন্দরী, জানা ছিল না’। আরেকজনের প্রশ্ন, ‘তুমি এত সুন্দর কেন?’ তবে, প্রশংসার পাশাপাশি নেতিবাচক মন্তব্যও এসেছে। যদিও নেটিজেনদের এসব মন্তব্যে বিশেষ ভ্রুক্ষেপ করেন না দীঘি। অভিনয়ে অবশ্য বেশ কিছুদিন ধরেই নিয়মিত দেখা যাচ্ছে না তাকে। আপাতত বিভিন্ন প্রচারণামূলক কাজেই সময় কাটছে এই অভিনেত্রীর। এর মধ্যেই সমুদ্রের পাড়ে তার নতুন ছবিগুলো আবারো আলোচনায় এনেছে তাকে। দীঘির এবারের পোস্ট তাই শুধু সাজ-পোশাকের ছবি হয়ে থাকেনি; সমুদ্র, বাতাস আর নিজের মতো করে কিছুটা সময় কাটানোর এক মুহূর্তও হয়ে উঠেছে।

সুত্র: রাইজিংবিডি

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

সমুদ্রতীরে শাড়িতে ধরা দিলেন অন্যরকম দীঘি

আপডেট টাইম : ১১:০৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬