পরীক্ষামূলক সংস্করণ প্রতিটি উপজেলায় বিশেষ বাগান সৃজন করা হচ্ছে: জেলা প্রশাসক
আজ শনিবার || ১২ সেপ্টেম্বর ২০২৬ || ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ ||

প্রতিটি উপজেলায় বিশেষ বাগান সৃজন করা হচ্ছে: জেলা প্রশাসক

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ১১:১০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ৯ বার

দেবহাটা ব্যুরো: সাতক্ষীরার দেবহাটায় ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় উপজেলা প্রশাসনের উদ্যোগে সোনালু বাগান সৃজন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) উপজেলার কোমরপুর এলাকায় আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ কাউসার আজিজ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন সম্প্রসারণে বেশি বেশি গাছ লাগানোর ওপর জোর দিতে হবে। তিনি জানান, জেলা প্রশাসনের উদ্যোগে এ বছর সাতক্ষীরার প্রতিটি উপজেলায় একটি করে বিশেষ বাগান সৃজন করা হচ্ছে। দেবহাটার পারুলিয়ায় সোনালু গাছের বাগান করা হয়েছে। ভবিষ্যতে এটি দৃষ্টিনন্দন ভ্রমণস্থলে পরিণত হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন। আলোচনা সভায় দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহার পরিচালনায় বক্তব্য দেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মহিউদ্দিন সিদ্দিকী এবং পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মঈনুল ইসলাম মঈন, দেবহাটা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) চৌধুরী আল মাহামুদ, দেবহাটা উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান, দেবহাটা থানার ওসি এইচএম শাহিন, দেবহাটা উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউল ইসলাম, ইউপি সদস্য ফরহাদ হোসেন হিরা ও ইউপি সদস্য আব্দুর আলিম। বৃক্ষরোপণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ ছাড়া জেলা প্রশাসক কোমরপুর কুমড়াখালি খালের ওপর নির্মিত আয়রন ব্রিজ পরিদর্শন করেন।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

প্রতিটি উপজেলায় বিশেষ বাগান সৃজন করা হচ্ছে: জেলা প্রশাসক

আপডেট টাইম : ১১:১০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬